Friday, March 21, 2014

চুল পড়ার কারণঃ


▬▬▬▬▬*বংশগত প্রবণতা - পারিবারিক ইতিহাস চুল পড়ার
ঝুঁকি বৃদ্ধি করে।
*অটোইমিউন রোগ - SLE, Vitiligo বা স্বেত রোগ ইত্যাদির মত
কিছু অটোইমিউন রোগের সঙ্গে চুল পড়ার সম্পর্ক আছে।
*হরমোন জনিত রোগ - এছাড়াও হরমোনের
ব্যাঘাতে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম মত
রোগে এ অবস্থা হতে পারে।
*চর্ম রোগ - সোরিয়াসিস, একজিমা চর্ম প্রদাহের
কারনে সাধারণভাবে চুল পড়তে পারে।
*উচ্চশক্তিসম্পন্ন বা তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে রোগের
চিকিত্সা অথবা কেমোথেরাপি - ক্যান্সারের মত নির্দিষ্ট কিছু
রোগে গুরুতর চুলের ক্ষতির কারণ হয়ে দাড়ায়।
*পুষ্টির অভাব - পুষ্টির ঘাটতি যেমন লৌহ, ভিটামিন, দস্তার
অভাবে চুল পড়ে।
*অত্যধিক আঁচড়ানো - এ কারনেও মাথা থেকে চুল
পড়ে যেতে পারে।
*পোড়া - পোড়া চামড়ার যে কোন স্থানে চুলের ক্ষতি হয়।
*রজঃনিবৃতি কাল - রজঃনিবৃতি কালে মহিলাদের চুল পড়া খুবই
সাধারণ ব্যপার।
*অন্যান্য কারণ - প্রধানত উচ্চ জ্বর, বড় সার্জারি,
রক্তক্ষরণ, নির্দিষ্ট কিছু ওষুধ গ্রহণ, অনাহার, রাসায়নিক
পদার্থ, মূত্রাশয় কর্মহীনতা ইত্যাদি কারণে চুল
পড়ে যেতে পারে।
প্রতিকার:
▬▬▬▬▬▬নিম্ন লিখিত খাবারগুলো নিয়মিত খেলে চুল
পড়া কমতে পারে-
*গাঢ় সবুজ শাক-সবজি খেতে হবে যাতে রয়েছে ভিটামিন-এ,
ভিটামিন-সি এবং ভিটামিন-ই আছে যা natural conditionar
হিসেবে কাজ করবে ।
*শিমের বিচি, মটর শুটি, বরবটি ইত্যাদ যা প্রোটিনের
ভালো উৎস। এছাড়াও আয়রণ, জিঙ্ক ও বায়োটিন আছে যা চুল
ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করে।
*কাঠ বাদাম, কাজু বাদাম, আখরোটও natural conditionar এর
কাজ করে।
*খাবার তালিকায় প্রথম শ্রেণীর প্রোটিন যেমন-মুরগী, ডিম
রাখতে হবে।
*লাল চাল,লাল আটা খেতে হবে যাতে জিঙ্ক, আয়রণ ও
ভিটামিন-বি পাওয়া যায়।
*কম চর্বি যুক্ত দুধে ক্যালসিয়াম আছে, যা চুলের বৃদ্ধির জন্য
অত্যাবশকীয় উপাদান।
*গাজর ভিটামিন-এ এর ভাল উৎস যা প্রতিদিন সালাদ
হিসেবে খাওয়া যায়।
*তিসি চুলের জন্য ভীষণ উপকারী।
*সূর্যমূখীর বীচি চুলকে মজবুত ও ঝলমলে করতে দারুন
ভাবে কাজ করে।

No comments:

Post a Comment